ছড়া

ছড়া নিয়ে ছড়া

ছড়া নিয়ে ছড়া

ছড়া নিয়ে ছড়া   ছড়া মানে আমিনুল ইসলাম মামুন কাব্যের নূপুরটা পরা আছে ছড়ারই পায়। ঝুমঝুম ছন্দে মনের আনন্দে নেচে নেচে আয় সবে, তার কাছে আয়। কাব্যের নূপুরটা পরা আছে ছড়ারই পায়। ছড়া ওড়ে ডানা মেলে আকাশে হাওয়ার ঝাপটা নিয়ে, ঢেউ খেলা পথ দিয়ে। মনপুরে নামে ছড়া, স্নিগ্ধতা মাখা যে।

Read More
ঈদ এলে মো. দিদারুল ইসলাম

ঈদ এলে মো. দিদারুল ইসলাম

ঈদ এলে মো. দিদারুল ইসলাম ঈদ এলে ছেলে-বুড়ো রাত করে ভোর, খুকুমণি হাতে তোলে মেহেদির ফোঁড়। ঈদ এলে শহরের অলি-গলি ফাঁকা, অনেকেই ছেড়ে যায় রাজধানী ঢাকা। ঈদ এলে সারা গাঁয়ে পড়ে যায় ধুম, খোকনের চোখ জুড়ে নাহি থাকে ঘুম। ঈদ এলে গরীবের মনে নাই সুখ, আঁখি সদা জলে ভরা দুখ

Read More
শৈশবের দিনগুলো

শৈশবের দিনগুলো

শৈশবের দিনগুলো শফিকুল মুহাম্মদ ইসলাম শৈশবের দিনগুলো ডাংগুলি আর গোল্লাছুটে কেটেছে ছেলেবেলা, খেলার ছলে পাঠশালাতে করেছি ঢের হেলা। সঙ্গের সাথী নিয়ে রোজই দুষ্টুমিতে মেতে, পুতুল খেলার ছল করেছি আনন্দটা পেতে। কলাপাতার ছাউনি দিয়ে ঘর বানাতাম কত, দু’চোখ জুড়ে স্বপ্ন তখন ছিল অবিরত! মাটির হাঁড়ি-পাতিল দিয়ে করতো সাথী রান্না, তার পুতুলের

Read More
ভাইফোঁটা

ভাইফোঁটা

ভাইফোঁটা সুব্রত দাস ভাইফোঁটা উৎসব নীল আকাশে রোদ ঝিকমিক, ধানের শীষে হাওয়া, হিম জড়ানো দূরের মাঠে হারিয়ে কোথায় যাওয়া! উৎসবের বিষয়বস্তু কোথায় কোথায় ভাইয়ের ভালে চন্দনেরই টিপ, ভাইফোঁটা দিই ভোর শিশিরে— জ্বালিয়ে রাখি দীপ! জ্বালিয়ে রাখি, স্বপ্ন আঁকি ধান–দুব্বো–শাঁখে, আশীষ যেন ভাই সোনাদের সতেজ সবুজ রাখে!!       নোট:

Read More
শরৎ রূপ

শরৎ রূপ

শরৎ রূপ সুব্রত চৌধুরী যেদিক তাকাই রূপের আড়ং, বাজে খুশির বীণ, মন-ময়ূরী নেচে বেড়ায়, তাক ধিনা ধিন ধিন। তুলোট মেঘের আনাগোনা আকাশজুড়ে আজ, আকাশ নীলে মেঘ-বালিকার নয়নকাড়া সাজ। নদীর পাড়ে দোলায় চামর কাশফুলেরা যেই, শিউলি-ফুলের মালা গলে নাচে খুকু ধেই। মেঘের ছানা আনাগোনা, স্বচ্ছ আকাশ নীল, শরৎ রূপে খুলবে সবার

Read More
তুলনা-কথা জাহাঙ্গীর আলম জাহান

তুলনা-কথা

তুলনা-কথা জাহাঙ্গীর আলম জাহান কাউকে যখন সিংহপুরুষ, ডাকছো বাঘের বাচ্চা, খুশির চোটে নেচে নেচে সে বলে, ‘বেশ-আচ্ছা’। তাকেই যদি গরু-ছাগল কিংবা গাধা ডাকবে, ঘাড়ে তোমার মাথা—বল, আস্ত কি সে রাখবে? কিংবা যদি শৃগাল-বানর, খাটাস তাকে বলবে, সে কি তোমায় বন্ধু ভেবে আদৌ পাশে চলবে? বরং তোমায় শত্রু বলেই গণ্য আরও

Read More
চায়না শপ

ষাঁড় ঢুকেছে চায়না শপে

ষাঁড় ঢুকেছে চায়না শপে মোহাম্মদ কামরুজ্জামান চায়না শপ ষাঁড় ঢুকেছে চায়না শপে কেনাকাটার ছুঁতায়, শপকিপারের মাথা খারাপ এমন ক্রেতার গুঁতায়। ঝনঝনিয়ে প্লেট পড়ে যায়, খনখনিয়ে বাটি, পায়ের নিচে ডিনার সেটের চলছে ফাটাফাটি। এদিক যখন শিঙে বাধে, ওদিক বাধে পেটে, একমনে ষাঁড় জিনিসপাতি দেখছে হেঁটে হেঁটে। পিরিচগুলো পড়ছে ডানে, কাপগুলো তার

Read More
পেঁয়াজ রসুন

তর্ক

তর্ক বাসুদেব খাস্তগীর পেঁয়াজ রসুন আদা তর্ক করে নিত্য ওরা কে হয়রে কার দাদা। পেঁয়াজ বলে আমি তরকারিতে আমার চেয়ে বলো তো কে দামি? মনটা করো সাদা আমিই হলাম দাদা। রসুন বলে থাম বাজার মূল্যে সবার চেয়ে আমার বেশি দাম। সরাও মনের কাদা আমিই হলাম দাদা। আদা বলে রাগে বর্ণমালায়

Read More
চুং চাং চিং

চুং চাং চিং

চুং চাং চিং ইকবাল বাবুল চুং চাং চিং রঘুনাথ সিং রঘুনাথ সিং কপালে সে বেঁধে রাখে ইয়া বড় শিঙ। কেউ তার পাশে এলে কিংবা সে কাছে পেলে সেই দু’টো শিঙ দিয়ে মারে ঢিং ঢিং রঘুনাথ সিং। রঘুনাথ সিং উঠোনে সে বানিয়েছে বড় এক রিং সেই বড় রিং জুড়ে নেচে নেচে

Read More

বাংলা ছড়া বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রাণবন্ত শাখা। শিশুদের আনন্দ, শিক্ষা ও কল্পনাশক্তির বিকাশে ছড়ার ভূমিকা অপরিসীম। এই বিভাগে আপনি পাবেন শিশুদের ছড়া, ছোটদের ছড়া, মজার ছড়া, শিক্ষামূলক ছড়া, প্রকৃতিভিত্তিক ছড়া এবং সমকালীন ছড়াকারদের নতুন নতুন ছড়া।

ছন্দ, শব্দের খেলা ও কল্পনার মেলবন্ধনে গড়ে ওঠা বাংলা ছড়া শুধু শিশুদের জন্য নয়, সব বয়সের পাঠকের কাছেই সমানভাবে উপভোগ্য। এখানে প্রকাশিত ছড়াগুলোতে উঠে এসেছে গ্রামবাংলার প্রকৃতি, ঋতুবৈচিত্র্য, সামাজিক মূল্যবোধ, দেশপ্রেম, হাস্যরস এবং দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ।

নিয়মিত নতুন ছড়া প্রকাশের মাধ্যমে কালের সাঁকো বাংলা ছড়াসাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডার গড়ে তুলছে। আপনি যদি বাংলা ছড়া পড়তে, শেয়ার করতে কিংবা নতুন ছড়াকারদের লেখা আবিষ্কার করতে চান, তাহলে এই বিভাগটি আপনার জন্য।

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top