উড়বে সে উল্লাসে

উড়বে সে উল্লাসে

বিধান চন্দ্র দেবনাথ

 

খাঁচার ভিতর বন্দি পাখি
ছটফট, ছটফট করে,
মন মানে না থাকতে পাখির
একলা, একা ঘরে।

যতই সুখে থাকুক পাখি
বন্দি খাঁচার ঘরে,
সারাক্ষণই কাটে তাহার
পরাধীন আর ডরে।

স্বাধীনতা থাকে না তো
খাঁচার ভিতর থেকে,
যতই খাবার দিক না মালিক
দুধে-ভাতে মেখে।

খাঁচা খুলে দিলে পাখি
থাকবে না আর বসে,
মনের সুখে আকাশ পানে
উড়বে সে উল্লাসে।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top