রবি ঠাকুর

রবি ঠাকুর

সরওয়ার মুর্শেদ

 

আমার-তোমার ছেলেবেলায়
বন্ধু পেলাম কাকে?
বড়োরা তার নামটি ধরে
রবি ঠাকুর ডাকে!

হাঁটুজলের ছোট্ট নদীর
পড়েছিলাম পদ্য,
ভাষায় নদীর ছবি আঁকা
ছবি অনবদ্য!

সেই যে প্রথম জেনেছিলাম
ঋতুর পরে ঋতু,
গ্রীষ্ম গেলে বর্ষা আসে—
নয় তো সময় থিতু!

শরৎকালে কাশ দোলে রে,
সাদা মেঘের ঢেউ।
রবি ছাড়া এমন ছবি
আঁকবে বলো কেউ!

রবি ঠাকুর বন্ধু হলো
কবিতা আর ছড়ায়।
ভালোবাসা দিয়ে কবি
এমনি করে জড়ায়!

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top