মেঘের দেশে খোকন সোনা
শেহজাদ আউয়াল
নীল আকাশের মেঘের দেশে,
খোকন সোনা বেড়ায় ভেসে।
চাঁদের বুড়ি ডাক দিয়ে কয়,
“আয়রে সোনা, করিসনে ভয়!”
তারার আলোয় জ্বলবে বাতি,
পরীরা সব হবে সাথি।
মিষ্টি হেসে খোকন তখন,
ঘুমিয়ে পড়ে খুশিতে মন।

নীল আকাশের মেঘের দেশে,
খোকন সোনা বেড়ায় ভেসে।
চাঁদের বুড়ি ডাক দিয়ে কয়,
“আয়রে সোনা, করিসনে ভয়!”
তারার আলোয় জ্বলবে বাতি,
পরীরা সব হবে সাথি।
মিষ্টি হেসে খোকন তখন,
ঘুমিয়ে পড়ে খুশিতে মন।
বাংলা সাহিত্যের মাধ্যমে লেখক থেকে পাঠক এবং পাঠক থেকে লেখকের মধ্যে একটি সেতুবন্ধন তৈরিই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। লিখুন, পাঠ করুন এবং বাংলা সাহিত্যকে সবার মধ্যে ছড়িয়ে দিন।
কলমাকান্দা পূর্ব বাজার, কলমাকান্দা, নেত্রকোনা – ২৪৩০
ই-মেইল ও বিজ্ঞাপন: editor@kalersanko.com