ব্যাঙের বুকে বীণ
এম.আবু নাসের
আকাশ ভেঙে আসলো বাদল,
ধিন তানা ধিন ধিন,
সেই খুশিতে কোলা ব্যাঙের
বাজল বুকে বীণ।
তিড়িংবিড়িং লাল ফড়িংয়ের
মনটা বেজায় ভারী,
বাদলা দিনের সাথে দেবে
একশো একটা আড়ি।
একটু দূরে নীল ময়ূরী
জুড়ে দিল নাচ,
কানা বগি গাপুসগুপুস
ধরল পুঁটি মাছ।



