তাক ডুমা ডুম ডিমের কুসুম
শেলীনা আকতার খানম
তাক ডুমা ডুম ডিমের কুসুম,
খাচ্ছে মালাই, পুঁটি,
ছানার পোলাও বিলাই ম্যাও
খায় না রে সে রুটি।

তাক ডুমা ডুম ডিমের কুসুম,
ঘরের চালে টিয়া,
আসছে হাতি মাথায় ছাতি,
করবে নাকি বিয়া।

তাক ডুমা ডুম ডিমের কুসুম,
হরিণ চোখে ঘুম,
ধনেশ পাখির রঙিন ঠোঁটে,
ময়ূরী দেয় চুম।

তাক ডুমা ডুম ডিমের কুসুম,
নৌকায় চড়ে কাক,
আছাড় খেয়ে পেঁচির মেয়ে,
ভিজায় বোঁচা নাক।




