রঘুপতি
শঙ্খশুভ্র পাত্র
রাতদিন ডুবে থেকে
রচনার পাহাড়ে,
রঘুপতি বসে নাকো
রাগ করে আহারে।
রাই দিদি তাই দেখে
রেঁধে আনে খিচুড়ি,
রঘুপতি চমকায়—
‘রাতভিতে কি চুরি?
রাতকানা যত সব
রূঢ়মতি; আলসে,
রাহা কই আটকাবে?
রোগটা যে চালশে!
রব শুনে থাকো স্থির
রইরই করো না,
রাঢ়দেশে যাবে যদি
রেলগাড়ি চড়ো না।



