সিঁড়ি ভাঙা খেলা

সিঁড়ি ভাঙা খেলা

শাশ্বত বোস

ধরো…
সিঁড়ি ভাঙার অঙ্কে তুমি প্রথম হলে!
যদি বলি, সিঁড়ি নয়, আমার বুকের পাঁজর ভেঙেছ…
চারিদিকে জমাট বাঁধা ঘন কুয়াশায়
কোথাও যেন চটুল হিন্দি গান বাজছে।
‘পেয়ার তো হোনা হি থা’, হতে পারত, কিন্তু হলো না তো!
তোমার ঈষৎ ঝুলে পড়া বুকে কান পেতে শুনি,
কলস দ্বীপের মাঝবরাবর মৃত্যু উপত্যকায় হেঁটে যাওয়া স্খলিত হরিণীর ডাক!
জরায়ুর মাংস খোবলানো নষ্ট ভ্রূণের লাব-ডুব দুন্দুভি!
একটা গাছ আর তাকে ঘিরে জীবনের কথা বলা!
সিঁড়িটার শেষ মাথায় তখন জ্যান্ত এক অজগর,
গিলে ফেলে আমাদের প্রেম-জন্মভূমি-ধ্রুবতারা!
কবিতার গা বেয়ে হামাগুড়ি দেওয়া চলে…

গোলাপের স্মৃতি বুকে করে নিয়ে,
এক ঝাঁক শালিকেরা রাত পোহায়।
মনে করি আমি, পাশে তুমি নেই, আছে কোনো শঙ্খচিল!
একই বিছানাতে অ্যালার্ম ঘড়ি সেজে,
নিঃশব্দে সময়ের গোঁফে তা দেয়, জ্বলে ওঠা কোনো মহাকাশযান।
সিঁড়ি ভাঙা অঙ্কে, জিতেছ তুমি।
নৈঃশব্দ্য তোমার নাম ধরে ডাকে এখন… অনন্ত…
অনন্ত!

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top