আলোকিত মানুষ

আলোকিত মানুষ

এমরান চৌধুরী

 

নুন আনতে পানতা ফুরায় যাদের
স্বপ্ন দেখা তাদের কাছে
আহাললতা যতো
তাই ভাবে না স্বপ্ন নিয়ে অন্য সবার মতো।

জীবন মানে অষ্টপহর কষ্ট অবিরাম
রৌদ্রে ঝরা ঘাম
তাদের কাছে বাহাললতা স্বপ্ন নিয়ে ভাবা
বলবে লোকে এ শহরে নামলো নতুন হাবা।

স্বপ্ন নিয়ে তাই ভাবি না, হয় না স্বপ্ন দেখা
স্বপ্নতো নয় রেখা
সরল পথে হাঁটার পরে দেখবো বাতিঘর
স্বপ্নকে তাই স্বপ্নে ঢাকি সারা জীবনভর।

আমার স্বপ্ন মানুষ হওয়া নেই বুকে আর সাধ
সব দিয়েছি বাদ
আলোকিত মানুষ পারে বদলে দিতে মুখ
তাড়িয়ে দিতে এ সমাজের সমস্ত অসুখ।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top