ঘাস
নয়ন আহমেদ
থিকথিকে কাদাজলে জন্ম নিলো ঘাস।
এমন মৌলিক সংবিধান আগে কখনও দেখিনি।
ধারা, উপধারাগুলো বলে দিচ্ছে
সম্পর্ক-বিজ্ঞান।
মহান ঘাসের নামে শুরু করি প্রেম-নিত্যপাঠ।
এইভাবে ভূমিষ্ঠ হতে পারে চক্ষুসমগ্র;
শীতল যুদ্ধশেষে পারমাণবিক বিকার মুছে
একটি স্থির, অনড় নেইলপালিশ-রাঙানো ঘাস
দাঁড়াতে পারে সভ্যতার পাশে।
এই সিদ্ধান্ত কি সমর্থন করো?
হে আত্মপ্রবঞ্চিত মানুষ।



