শীতের দপ্তর
ইয়াসিন আশরাফ
উষ্ণ হৃদয়ে শীতল জোছনা লাগে
ভেজা হৃদয়ে রোদের সোনালি জাগে
গাঁদা,ডালিয়া,চন্দ্রমল্লিকার নাচে
সবাই সুখী নয়,তবু কেউ কেউ বাঁচে
সন্তানের আদর মেখে প্রতিদিন
আর যতোদিন মুক্তির প্রতীক্ষায় থেকে
শোধ হবেনা ঋণ।
ততোদিন সবুজ চিঠি আসবে শীতের দপ্তর থেকে
কুয়াশারা সাদা পৃথিবীর প্রতিনিধি হবে
ধীরে ধীরে আমাদের উঠোনে ছড়িয়ে পড়বে
আলোর মসলা
রান্না হবে ফসলের।
যারা এসেছিল হাতে করে নীল ঘুড়ি নিয়ে
সেই ঘুড়ি চলে যাবে উড়বার মন্ত্র দিয়ে
দুঃখের মেঘ পেরিয়ে
কোন এক পিপাসার্ত হৃদের কাছে
যার আছে জমানো ঘুমের পাঠশালা



