খুঁকির বেড়াল পুষি
জালাল জাবির
খুঁকির বেড়াল পুষি
মাছ ভাত সে খায় না মোটে
ধরতে গেলেই দৌড়ে ছোটে
খুকির মতো চিপ চকলেট
নাড়ু পেলেই খুশি।
খুকি যখন পড়তে বসে
বেড়ালও তার পাশে বসে
মিউ মিউ মিউ শব্দ করে
পড়তে থাকে ছড়া,
খুকির বেড়াল হাসি-খুশি
থাকে না মন মরা।



