ঘুম ভাঙে যেই মায়াবতীর

ঘুম ভাঙে যেই মায়াবতীর

ইলিয়াস পাটোয়ারী

 

ঘুম ভাঙে যেই মায়াবতীর
আর থাকে না শুয়ে,
পড়তে বসে তাড়াতাড়ি
হাত-পা ও মুখ ধুয়ে।

ছ’টায় বসে ন’টায় ওঠে
দেয় না পড়ায় ফাঁকি,
দিনের পড়া দিনই শেষ তার
রয় না কিছু বাকি।

সাঁঝে আবার পড়তে বসে
লেখাপড়া শেষে,
দশটা বাজলেই যায় হারিয়ে
গভীর ঘুমের দেশে।

লেখাপড়ায় যেমন ভালো
তেমন ভালো খেলায়,
বায় করে না একটুও সে
সময় হেলায় ফেলায়।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top