যদি হতাম তারা
মোহাম্মদ শরীফ
দূর আকাশে দেখি আমি
কত তারার মেলা,
করতে পারতাম একটু যদি
ওদের সাথে খেলা।
তারা হয়ে মিটিমিটি
দিয়ে যেতাম আলো,
চিনত সবাই, আকাশ জুড়ে
যতই থাকুক কালো।
গুনত আমায় চুপিচুপি
দুষ্ট ছেলের দল,
মিষ্টি মেয়ে বলত দেখে,
তারার সাথে চল।



