আমার সোনার বাংলা
শাজাহান কবীর শান্ত
মাঠের পরে মাঠ চলেছে মাঠের শেষে বন
বনের গাছে হাজার পাখি কাঁড়ে আমার মন।
মনের পাখি বনের গাছে আকড়ে রাখে ডাল
মায়াবী এই সবুজ রাখে আগলে চিরকাল।
নদীর পরে বইছে নদী নদের পরে জল
জলের তলে রহস্যরা করে কোলাহল।
কোলাহলের সঙ্গী যখন রূপোলী সব মাছ
জেলের জালে রোদের হাসি জুড়ে দেয় কী নাচ!
পাহাড় ঘেরা প্রকৃতিটা অটল খুঁটির ঢেউ
দেখলে যেন- সবুজ কালির ম্যাপ এঁকেছে কেউ।
ঝর্ণাধারায় পাথর হাসে ওপর হাসে মেঘ
আমার সোনার বাংলা আমার মায়াবী আবেগ।



