বিশ্বাসের শতকীয়া

বিশ্বাসের শতকীয়া

আবদুস সালাম

 

ভরসার আকাশে জমে কালো মেঘ,
মরা নদীর বুকে ওড়ে বিশ্বাসের বক।
সময়ের বারান্দায় সভা করে মৃত কাক।

বিশ্বাসের কার্নিশে ঝুলছে ক্ষতের শতকীয়া।
বারমাস্যার সংসারে ভরসার পাখি আর আসে না।
বিষাদ-সেতারে বাজছে বিষণ্ণ সেতারের গান।

খানাখন্দ-ভরা রাস্তার ঠোঁটে
স্বপ্নের চিত্রনাট্য লিখছে বিমূর্ত অভিসার,
আঁকছে অশ্রুভর্তি কুয়োর জল।
অপেক্ষার শূন্য ছাতায় জিরিয়ে নিচ্ছে অনিদ্রার দীর্ঘশ্বাস।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top