নারীর বাড়ি কই
দয়াল রায় প্রিয়
এক ঘরেতে জন্ম নিলাম,
মৃত্যু আরেক ঘরে,
কোন বাড়িটা নিজের বলি—
জন্ম-মৃত্যুর তরে?
বাবার বাড়ি, শ্বশুরবাড়ি,
নারীর বাড়ি কই?
মাটির নিচে আরেক বাড়ি—
পরের বোঝা বই।
নারীর জীবন ধাঁধার মতো,
অশ্রু দুঃখের সাথি,
স্বপ্ন পুড়িয়ে গন্ধ বিলায়—
জ্বলন্ত ধূপবাতি।



