রাত্রি

অমিয় চক্রবর্তী

অতন্দ্রিলা,

ঘুমোওনি জানি

তাই চুপিচুপি গাঢ় রাত্রে শুয়ে

বলি,শোনো,

সৌরতারা ছাওয়া এই বিছানায়

-সূক্ষ্মজাল রাত্রির মশারি-

কত দীর্ঘ দু-জনার গেল সারাদিন,

আলাদা নিঃশ্বাসে –

এতক্ষণে ছায়া-ছায়া পাশে শুই

কী আশ্চর্য দু-জনে দু-জনা –

অতন্দ্রিলা,

হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না,

দেখি তুমি নেই।

 

 

 

আধুনিক কবিতা

শেয়ার করুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা:

Scroll to Top