লাল-সবুজের দেশে

প্রিন্স মাহমুদ হাসান

সূর্য যখন এই দেশে ঘুম
ভাঙায় ওম দিয়ে,
ঘাসে জমা জলের সাথে
হয় রোদ্দুরের বিয়ে।

বায়ুর পালকি চরিয়ে নেয়
জলকে রোদ আকাশে,
সেই খুশিতে শিমুল-পলাশ
লুটিয়ে পড়ে ঘাসে।

ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ে,
লাল জবা ফুল হাসে।
মনের সুখে মাঝির নৌকা
ঘাটে ঘাটে আসে।

শাপলা-শালুক ভরা দেশে
সূর্যের লালে সাজে,
রোদ যেন ঠিক আল্পনার রং
ছড়ায় সবার মাঝে।

 

আরও ছড়া পড়ুন

শেয়ার করুন:

1 thought on “লাল-সবুজের দেশে”

  1. ছড়র জন্য মিছিল
    চিত্তরঞ্জন সাহা চিতু
    করছে মিছিল খোকা খুকু
    ওরাতো চাই ছড়া,
    ছড়া হবে এক্কেবারে
    মিষ্টি রসে ভরা।
    ছড়া হবে তারার মেলা
    জ্বলবে শুধু আলো,
    আমরা যারা খোকা খুকু
    বাঁচবে তাদের ভালো।

    ছড়া হবে ফুলের মেলা ফুটবে হাজার ফুল,
    দখিন হাওয়ায় মন দুলাবে
    দুলবে দে দুল দুল।
    ছড়া হবে অ আ ক খ
    বর্ণমালার ভাষা,
    এই ছড়াতেই আমার মায়ের থাকবে ভালোবাসা।

    এই ছড়াতে সকল শিশুর
    হবে মুখের বুলি,
    এই ছড়াকেই আমরা শিশু
    সহজে আর ভুলি।
    +++++++++++++++++++
    বড়বাজার, চুয়াডাঙ্গা
    মোবাইল ০১৮১৮-৩৪৩৯৩৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা:

Scroll to Top