দিন চলে যায়

দিন চলে যায়

শাহীন ইমতিয়াজ

 

দিন চলে যায় বছর আসে, আসে নতুন দিন
সকলকিছুই ক্ষয় হয়ে যায় বাড়তে থাকে ঋণ।
হুক্কা হুয়া যায় না শোনা আগের দিনের মতো
দিন বদলের অগ্নিমাশুল দিচ্ছি অবিরত।

মনে পড়ে আগের দিনে জোসনা রাতের বেলা
দল বেঁধে সব দিন কাটাতাম খেলে নানান খেলা।
গোল্লাছুট আর কানামাছি, হাডুডু, কিতকিত
টঙে বসে কাটতো সময় গেয়ে ভাটির গীত।

বানের জলে তুমুল সাঁতার কলাগাছের ভেলা
হৈ-হুল্লোড় হাসিখুশি কাটতো সারা বেলা।
বাড়ি, বাড়ি পিঠার দাওয়াত আনন্দ হৈচৈ
স্বপ্নমাখা দিনগুলি হায় পালিয়ে গেলো কই!

মোবাইলে মাথা নিচু কুঁজো পীঠের হাড়
কেমন করে উঁচু মাথার গড়বে জাতি আর!

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top