আমার প্রিয়
সাকী মাহবুব
আমার প্রিয় মেঘলা আকাশ,
আমার প্রিয় বৃষ্টি,
আমার প্রিয় চানাচুর খই,
আমার প্রিয় মিষ্টি।
আমার প্রিয় জুঁই চামেলি,
আমার প্রিয় গন্ধ,
আমার প্রিয় গান-কবিতা,
আমার প্রিয় ছন্দ।
আমার প্রিয় ছোট্ট নদী,
আমার প্রিয় নাও,
আমার প্রিয় জেলে মাঝি,
আমার প্রিয় গাঁও।



