ভাবতে হবে নেতা হলে

ভাবতে হবে নেতা হলে

সুজন দাশ

 

থাকলে দরদ দেশের প্রতি,
যায় না করা কারোর ক্ষতি।
বিচার হলো সবার আগে,
থাকলে এটা সবাই জাগে।

মাততে দিলে প্রতিশোধে,
ফোঁসে মানুষ হিংসা-ক্রোধে!
কাজের মাঝে চাইলে গতি,
অন্যায়ে নয় কভু নতি।

দলাদলি পক্ষপাতে,
রাষ্ট্র যখন নীরব মাতে।
ফলবে না ফল ধ্বংস ছাড়া,
যায়ও টুটে বিচারধারা।

চাইলে কেহ দেশের ভালো,
হটাও আগে এসব কালো।
সুশাসন আর গণতন্ত্র,
উন্নয়নের আসল মন্ত্র।

ভাবতে শিখুন নেতা হলে,
নইলে তরী ডুববে জলে।
দূর না হলে স্বজনপ্রীতি,
মানুষ হারায় ন্যায় ও নীতি।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top