সোনার চাঁদ

সোনার চাঁদ

মাজেদুল হক

 

খেলার ছলে অবুঝ শিশু
হাঁটতে গিয়ে পড়ে,
এইটা ধরে ওইটা ধরে
অনেক কিছু করে।

কলসি ঢালে পাতিল টানে
মাখছে গায়ে ধুলি,
আঁচল দিয়ে বদন মুছে
নিলেন মায়ে তুলি।

মায়ের কোলে ঘুমায় শিশু
স্বপন দেখে হাসে,
শিশুর হাসি মায়ের চোখে
চাঁদের মতো ভাসে।

শিশুর গায়ে হাত বুলিয়ে
দেয় মুখেতে চুমো,
আদর করে মধুর সুরে
কয় সোনা চাঁদ ঘুমো।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top