বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

চুং চাং চিং

অক্ষরের আকার

চুং চাং চিং

ইকবাল বাবুল

রঘুনাথ সিং
কপালে সে বেঁধে রাখে
ইয়া বড় শিঙ।
কেউ তার পাশে এলে
কিংবা সে কাছে পেলে
সেই দু’টো শিঙ দিয়ে
মারে ঢিং ঢিং
রঘুনাথ সিং।

রঘুনাথ সিং
উঠোনে সে বানিয়েছে
বড় এক রিং
সেই বড় রিং জুড়ে
নেচে নেচে ঘুরে ঘুরে
উল্লাসে শূন্যে সে
মারে বক্সিং
রঘুনাথ সিং।

রঘু নাথ সিং
রোগা টিং টিং
খালি পেটে খায় নাকি
সালসা ও হিং
সালসা ও হিং খেয়ে
মেতে উঠে গান গেয়ে
চাইনিজে কথা বলে
চুং চাং চিং
রঘুনাথ সিং।।

 

 

 

মজার ছড়া

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top