বিশ্বের কয়েকটি ভয়ংকর জিনিস

ফাতেমাতুয যাহরা স্মৃতি

 

বিশ্বের সবচেয়ে ভয়ংকর প্রাণী

পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস্র প্রাণী হলো অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ! কী এই বক্স জেলিফিশ?

বক্স জেলিফিশ হলো সেই প্রাণী, যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে।

অসাধারণ তার রূপ, ঠিক যেন অনেকটা স্বচ্ছ পর্দার মতো। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।

সেই প্রাণীটিই এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত।

এক একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে, তাতে ৬০ জন মানুষের মৃত্যু হতে পারে।

বক্স জেলিফিশের বিষ আক্রান্তে হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে।

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জঙ্গল

পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন জঙ্গল, যা হলো এক ভয়ংকর রহস্য।

এই বন এতটাই ঘন যে, এর অনেক জায়গায় এখনো সূর্যের আলোই প্রবেশ করতে পারে না।

এখানে বসবাস রয়েছে পৃথিবীর সবচেয়ে হিংস্র আর ভয়ংকর সব প্রাণীর।

সবচেয়ে ভয়ংকর মাছ

বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হলো পাফার ফিশ। কারণ, এর শরীরে মারাত্মক বিষের উপস্থিতি রয়েছে।

পাফার ফিশের মধ্যে রয়েছে টেট্রডক্সিন। এটি নিউরোটক্সিক এবং স্নায়ুবিক সংক্রমণকে বাধা দেয়,

যা থেকে পক্ষাঘাত এমনকি মৃত্যুও হতে পারে।

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর গাছ

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর গাছটির বৈজ্ঞানিক নাম ‘হিপোম্যানি ম্যান্সিনেলা’।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে এর নাম রয়েছে। গাছের ফল এবং পাতা আপেল গাছের মতো। চোখে এ বিষ পৌঁছালে অন্ধত্ব বরণ করতে হতে পারে।

সবচেয়ে ভয়ংকর ফুল

র‍্যাফ্লেসিয়া আর্নল্ডি— পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ও বড় ফুল এটি। একে মৃত্যুদেহের ফুল বলা হয়ে থাকে।

এই ফুলের আয়ু থাকে অল্প কয়েক দিন। সম্প্রতি ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে এর দেখা মিলেছে।

সবচেয়ে বড় ফুল হলেও এটি দেখতে ভয়ংকর। এই ফুল থেকে মাংস পঁচা গন্ধ বের হয়।

দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চল, যেমন ফিলিপাইন, জাভা, ইন্দোনেশিয়া ও মালেশিয়ার রেইন ফরেস্টে পাওয়া যায় এই ফুল।

এই ফুলটি চওড়ায় ৩ ফুট আর ওজনে প্রায় ১১ কেজি হতে পারে।

এতে থাকে পাঁচটি বিশাল পাপড়ি, যার রঙ লালচে বা বেগুনি-বাদামি হতে পারে। রঙের মধ্যে গাঢ় লাল ও সাদা দাগ থাকে।

এই অদ্ভুত বিশালাকায় ফুলটি মাংসল। হঠাৎ দেখলে মনে হবে কোনো ভিন গ্রহের প্রাণী বসে আছে জঙ্গলে।

 

নির্বাচিত লেখা

শেয়ার করুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা:

Scroll to Top