হে যুদ্ধ—শ্রমিক মন

হে যুদ্ধ—শ্রমিক মন

সিয়ামুল হায়াত সৈকত

 

ভিতরে বাড়িঘর ব্যথা-বেদনার মতো
উপচে আসে কালো পাহাড়ের মেঘ;
অফিস-টেবিল ধরে অশূন্য চোখ—
আর কাগুজে উড়োজাহাজের উড়তে চাওয়া
বাসনাগুলো পকেট কেটে বাড়ি যাচ্ছে।

আমার দেহের ভিতরেই মিউজিয়াম,
কিউরেটর বসে বসে জমা টাকার খতনা করে;
আর শ্রমিকের মতো নিজেকে তৈরি করতে চাইলে
ভিতরের বাড়িঘর টালবাহানা সাজায়—
আমাদের জেতার যুদ্ধ এখনও আছে,
পাওনা গুনি রক্তের বিন্দু দিয়ে।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top