নিঃশ্বাস

নিঃশ্বাস

মানস চৌধুরী

 

পাহাড়ে ঘেরা ছোট্ট শহর মহেন্দ্রগড়। শহরের কাছেই ছোট্ট একটি বন। একসময় এখানে পুরোটাই জঙ্গল ছিল, বসবাসের অযোগ্য ছিল। উনিশ শতকের শেষ দিকে লর্ড বার্ডেন নামে এক ইংরেজ এখানে আসেন। এখানে প্রচুর খনিজ সম্পদের খোঁজ পান। তারপর খনিজ সম্পদ শেষ হলে এখানে এক নগর তৈরি করেন। এর নাম হয় মহেন্দ্রগড়। সেই থেকে এই শহরের গল্প চলছে। এখন অবশ্য জঙ্গল না থাকলেও একটি ছোট বন রয়ে গেছে, যদিও তা বন না বলে বাগানও বলা যেতে পারে।

এই ছোট্ট শহরের মেয়র রাজেশ্বর রায় মাতৃহারা তাঁর একমাত্র ছেলে ঋষভকে নিয়ে থাকে। ঋষভের জন্ম থেকেই রয়েছে শ্বাসকষ্ট। রাজেশ এতদিন ছিল ঢাকায়। ঋষভের জন্মও সেখানে। ঋষভের শরীরের কথা চিন্তা করে রাজেশ ছেলেকে নিয়ে নিজের জন্মভূমিত ফিরে আসে, আজ দশ বছর হল।

ঋষভকে স্কুলে ভর্তি করা হলো। কিন্তু শারীরিক নানা কারণে প্রায়ই সে বাড়ি থেকে বের হতে পারে না। ঋষভ সুস্থ থাকলে তাকে বাড়িতে বেশিক্ষণ আটকে রাখা যায় না। কাউকে কিছু না বলেই হঠাৎ বাইরে চলে যায়। তারপর রাজেশ তাকে উদ্ধার করে গাছের ডাল থেকে কিংবা কোন এক পাহাড়ের চূড়ায় বা গুহা থেকে। রাজেশ বোঝে ঋষভকে, কারণ ছোটবেলায় সেও এমনি করতো। রাজেশের মনে পড়ে বাবাকে সে বড় ভয় পেত তাই দাদার কাছেই সব আবদার করতো সে। আজ প্রায় ৩ যুগ কেটে গেছে তার দাদার কোন খোঁজ নেই। সে অনেক চেষ্টা করেও খোঁজ পায়নি। কেমন আছেন তাঁর দাদা।

২

ঋষভ কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ। রাজেশ তার সমস্ত কাজ ফেলে তাঁর একমাত্র ছেলের কাছেই বসে আছে। এভাবে ১৮ দিন কেটে গেল। অবশেষে ঋষভ কিছুটা সুস্থ হলো।

ডাক্তার যদিও ঋষভকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছে কিন্তু দুরন্ত প্রকৃতির এই বরপুত্রকে কে থামাবে। ঋষভের বয়স এখন বার বছর মাত্র। এখন কী বিশ্রামের বয়স! তাকে যে বিশ্বজয় করতে যেতে হবে।

বাবা বাড়িতে নেই। এটাই সুযোগ। এখন ভোলা, রিনা ও রতনদের ফাঁকি দিয়ে বাড়ির বাইরে যাওয়া কঠিন কিছু নয়। ঋষভ দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। ঢুকে পড়ল গভীর জঙ্গলে। কত বিচিত্র সব গাছে ভরে আছে এই বন। যদিও শহরের আয়তন যত বাড়ছে ততই ছোট হয়ে আসছে এই বন। বন দেবী যেন চলে যাচ্ছেন এই বন ছেড়ে আর যেন বলে গেলেন এখানেও আমার প্রয়োজন ফুরাল। ঋষভ গাছের একটি ডালে বসে আছে এমন সময় শুনতে পেল কিসের যেন আওয়াজ। যেন যুদ্ধের প্রস্তুতি। ঋষভ ভয়ে ভয়ে গাছ থেকে নামলো। সামনে এগিয়ে দেখলো একদল সভ্য মানুষ নিরীহ নীরব এই বনের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এই গাছগুলো অন্যান্য প্রাণীকে তো রক্ষা করতে পারে কিন্তু আত্মরক্ষা করতে জানে না। তাই তাঁরা কিছুই করতে পারে না। ঋষভ দেখছে কেটে ফেলা হচ্ছে তার সাধের গাছগুলো। এই কাজের নেতৃত্ব দিচ্ছেন এই শহরের মেয়র। ঋষভের চোখে এবার জল চলে আসলো। সে দৌড়ে গেল তাঁর বাবার কাছে। বাবার পা ধরে সে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে কিছু বলতে চেষ্টা করেও কিছু বলতে পারলো না। তাঁর শ্বাসকষ্ট শুরু হলো। রাজেশ তার ছেলেকে নিয়ে বাড়ি চলে গেল। প্রায় ২ ঘণ্টা পর ঋষভের জ্ঞান ফিরলো। সে দেখলো তার বাবা তাঁর মাথার কাছে বসে তাঁর মাথায় হাত বোলাচ্ছেন। এবার ঋষভ বলেই ফেলল – গাছ কাটা কি খুবই জরুরি? তোমরা গাছ কেন কেটে ফেলছো? রাজেশ এর উত্তর দিল না, সে ঋষভকে জরিয়ে ধরলো। সে বুঝতে পেরেছিল তাঁর ছেলের মনের কথা, তই সে অনির্দিষ্টকালের জন্য বন কাটা স্থগিত করে দেয়। যদিও কতদিন রাখতে পারবেন তা বলা মুশকিল। সে শুধু ঋষভকে বললেন গাছ কাটা হবে না। ঋষভ এতেই খুশি।

৩

২ বছর পরেও কথা। রাজেশ মেয়র পদ ছেড়ে দিয়েছে। এখন সে তাঁর ব্যবসার দেখাশোনা করে। তার কিছু কৃষি জমি ছিল। বাকি অবসর সময়ে সে ঋষভের সাথে কাটায়। সে যতটা ভালো বাবা ততটাই ভালো বন্ধু। শহরে এখন নতুন মেয়র এসেছেন। পুরোনো মেয়র যখন নেই তখন তাঁর নির্দেশনারও কোন মূল্য নেই। তাই অবশেষে বন পরিষ্কার করার কাজ আবার শুরু হলো। ঋষভ অসুস্থ হয়ে পড়ে রয়েছে বিছানায়। এবার গাছ কাটা কে আটকাবে? ঋষভ কিছুই জানতে পারলো না। সে জানতে পেরেছিল অনেক দিন পর।

৪

শহরের শেষ সীমানায় একটা ফ্যাক্টরি ছিল। তাঁর মধ্যে একটি ছিল পেট্রোল রিফাইন করার। হঠাৎ সেখান থেকে গ্যাস লিক হতে শুরু করলো। হঠাৎ ঘুমন্ত শহরে নেমে এলো বিষাক্ত গ্যাসের ভয়ংকর ছায়া। এ যেন বনদেবীকে বিতারিত করার জন্য শহরের উপর নেমে আসা অভিশাপ। যাই হোক শহরে সতর্কতা জারি করা হলো। লকডাউন শুরু হলো। এভাবে ১৫ দিন কেটে গেল। ততদিনে শহর প্রায় ফাঁকা হয়ে গেল। এই ঘটনায় অনেকেই নিজের প্রাণ হারান। দুর্ভাগ্যক্রমে সেই তালিকায় বর্তমান মেয়রও ছিলেন। তাঁর হাঁপানির টান ছিল। তাছাড়া তার বয়স হয়েছিল প্রায় ৬০ এর কাছাকাছি। তিনি পারলেন না ওই বিষাক্ত গ্যাসের সাথে লড়তে।

কিছু দিনের পারের ঘটনা….. রাজেশ আবার মেয়র নির্বাচিত হলেন। বন অর্ধেক ফাঁকা হয়ে পড়েছিল সেখানে এবার বৃক্ষ রোপনের কাজ শুরু হবে। আর এই শুরু হবে ঋষভের হাতে।

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top