এই গরমে
চিত্তরঞ্জন সাহা চিতু
বড্ড গরম চলছে দেশে,
জানটা বুঝি যায়।
কোথায় গেলে, একটু বলো,
শান্তি পাওয়া যায়।
দুপুরবেলা রাস্তা গলে,
বুক ধরফর করে।
কষ্ট বেজায় এই গরমে,
যায় না থাকা ঘরে।
সবাই ছোটে গাছের তলায়,
শান্তি নাকি আছে।
বাতাস আছে বড্ড শীতল,
সবুজ গাছে গাছে।
বিদ্যুতের ওই বিভ্রাটে সব
কষ্ট শুধু বাড়ে।
গরম এলে মানুষগুলো
কষ্টের কাছে হারে।



