আতশ কাঁচের নিচে
কালকেতু
পৃথিবীর বিষণ্ণতা পাখির ঠোঁটে
ধূসর হতে থাকে
আতশ কাচের নিচে নির্বাক প্রহরে।
যুদ্ধের দাবানলে ছড়িয়ে দহন করে
প্রাচ্যীয় সংঘাত জড়িয়ে এমনভাবে,
নির্লিপ্ত পিতার ক্রোধ যেন ঝরে।
অনবধারিতভাবে পথ হারিয়েছে যাতে
অপ্রেরিত প্রণয়।
আমাদের পতনরেখা ধরে উপত্যকায় বন্দি
নিখোঁজ হৃদয়ের অবয়বে।



