পুকুর পাড়ের দৈত্য
প্রিন্স মাহমুদ হাসান
পুকুর পাড়ের দৈত্য
পুকুর পাড়ে ইয়া বড়
একটি দৈত্য থাকে,
গোসল শেষে শরীর জুড়ে
শ্যাওলা–কাদা মাখে।
চোখ দু’টো তার আগুন যেন,
কান দু’টো তার কুলো।
রান্নার ভয়ে কাঁচা খায় সে,
তার লাগে না চুলো।
মাছ ধরে সে গাফুস্–গুফুস্,
আস্তই খায় গিলে।
মাছ না পেয়ে হিংসা করে
মাছরাঙা, বক, চিলে।
বুদ্ধি করে আনলো তারা
বিষাক্ত সাপ ধরে,
সাপের ভয়ে দৈত্য এখন
থাকে কুঁড়েঘরে।


