সময়ের এপিটাফ

ফারহানা খান

ভাঙা জানালার ফাঁক গলিয়ে
সন্ধ্যার আলো ঢুকে পরে নিঃশব্দে,
ধুলোমাখা টেবিলের কোণে
দাঁড়িয়ে থাকে পুরোনো লন্ঠন।
তার শিখায় আজও লেগে আছে
হলদে হয়ে যাওয়া সময়ের গন্ধ,
দেয়াল জুড়ে লেগে রয়েছে অচেনা ছায়া
এক অনন্ত অপেক্ষার দীর্ঘশ্বাস।

হঠাৎ শিস দিয়ে উঠা শেষ ট্রেনের
শব্দটা মিশে যায় কাকের ডাকে।
আমি জানি-
ফিরে আসবেনা কেউ,
কেউ ফেরেনা!
শুধু অপেক্ষার প্রহর ফিরে আসে বারবার।

জানালার ওপারে ঝুলে থাকা আকাশে
মিলিয়ে যাচ্ছে অস্ফুট আলো ছড়ানো গোধূলি,
অচেনা অন্ধকারে হারিয়ে যাচ্ছে
চেনা দৃষ্টি,
অন্ধ শালিক পাখিটা নীড় খুঁজে পায়নি এখনো,
তার অপেক্ষায় কেউ নেই;
কারো অপেক্ষায় কেউ থাকেনা।
শুধু সময়ের এপিটাফে লেখা থাকে “প্রতীক্ষা”।


📌 আরও পড়ুন

📌 কবিতা সম্পর্কে জানুন

শেয়ার করুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা:

Scroll to Top