উপেক্ষিত মেঘ কিংবা সুগন্ধি রুমাল
অনিক খুরশীদ
তোমার আকাশে জমে থাকা
উপেক্ষিত মেঘ আমি,
বাতাসের প্রবল ধাক্কায় শুধু ভেসে বেড়াই
যেতে যেতে দূরে হারিয়ে যাই।
একটা সময় শত চেষ্টায়ও
একসাথে জমে থাকা মুখোমুখি নিঃশ্বাস
উঠানামা বুকের স্পর্শ পাই না।
বেদনার নীল কষ্ট ছড়িয়ে পড়ে অলিন্দে
মরীচিকার মতো ঝাপসা হতে থাকে মায়াবতী মুখ
পেছনে পড়ে থাকে মায়ার সুগন্ধি রুমাল।
কেটে যাওয়া ঘুড়ি যেভাবে অদৃশ্য হয়
আমিও গোপন হই পৃথিবীর পথে।



