মর্গের পঙক্তিমালা

মর্গের পঙক্তিমালা

আহমদ আরাফাত

এখন কবিতার লাইন মস্তিষ্কে ঠাঁই মেলে না।
মাঝেমধ্যে দুঃখগুলো সুখে পরিণত হয়,
কবিতা আর হয় না!
নিজের অস্তিত্বে খুঁজে পাই না নিজেকে।

ধরিত্রীর দ্বিপাক্ষিক অবদান
পাওয়া আর না-পাওয়ার মাঝে সীমাবদ্ধ।
এ ছাড়া কি-বা আছে, বলো?

খোদার কাছে ছেড়ে দিলেই জান্নাত-জাহান্নাম পাওয়া যায়?
সত্যের বাণী জান্নাত,
মিথ্যা কথায় দোজখে পরিণত হয়।

আম্মার কোলে হারিয়ে যায় সমস্ত উৎসব।
পৃথিবীতে তবে ভালোবাসা কোথায়?
মানুষ চিরকাল মর্গে দাঁড়িয়ে থাকে
নিজের লাশের অপেক্ষায়।

সমস্ত পঙক্তি মর্গে দাঁড়িয়ে থাকে।
তুমি না থাকলে পৃথিবীর কি-বা হবে?

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top