লাল-সবুজের দেশে

প্রিন্স মাহমুদ হাসান

সূর্য যখন এই দেশে ঘুম
ভাঙায় ওম দিয়ে,
ঘাসে জমা জলের সাথে
হয় রোদ্দুরের বিয়ে।

বায়ুর পালকি চরিয়ে নেয়
জলকে রোদ আকাশে,
সেই খুশিতে শিমুল-পলাশ
লুটিয়ে পড়ে ঘাসে।

ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ে,
লাল জবা ফুল হাসে।
মনের সুখে মাঝির নৌকা
ঘাটে ঘাটে আসে।

শাপলা-শালুক ভরা দেশে
সূর্যের লালে সাজে,
রোদ যেন ঠিক আল্পনার রং
ছড়ায় সবার মাঝে।

 

আরও ছড়া পড়ুন

শেয়ার করুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা:

Scroll to Top