দুপুর

চন্দনকৃষ্ণ পাল

ডোর বেলে কে আঙুল রাখে মাঝ দুপুরে
দরজা খুলে দেখি আমি শূন্যতা খুব-
কেউ আসেনি, শূন্য প্যাসেজ,
ফিরছে না কেউ সিঁডি ধরে।
কে বাজালো ? অবাক আমি
হচ্ছেটা কী? একা থাকার স্মৃতি নিয়ে
বাজাচ্ছে কেউ এই আমাকে ?
বুকের ভেতর কাঁপন জাগে
কারা যেনো খুব নিরবে যাচ্ছে হেঁটে
দীঘল চোখের ছায়া ফেলে আমার চোখে
নীল বেদনার মেঘ ছড়িয়ে
বিষণ্নতার মেঘ ধোঁয়াশা ছুঁইয়ে দিয়ে
যাচ্ছে চলে মাঝ দুপুরে
কে বা কারা এমন করে? অবাক করে?
আমার দুপুর এমন দুপুর হলো কেনো ?
উত্তরটা দূরে দাঁড়ায়, মুচকি হাসে
বিহ্বলতা আমায় আরো জাপটে ধরে।

আপনারও কি কখনো এমন এক “দুপুর” এসেছে জীবনে — যখন কেউ ছিল না, তবু কারও উপস্থিতি অনুভব করেছেন? কমেন্টে জানান আপনার অনুভব।

শেয়ার করুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা:

Scroll to Top