অনুসন্ধান
Edit Template
অনুসন্ধান
Edit Template
অনুসন্ধান
Edit Template

তর্ক

তর্ক

বাসুদেব খাস্তগীর

পেঁয়াজ রসুন আদা
তর্ক করে নিত্য
ওরা কে হয়রে কার দাদা।

পেঁয়াজ বলে আমি
তরকারিতে আমার চেয়ে
বলো তো কে দামি?
মনটা করো সাদা
আমিই হলাম দাদা।

রসুন বলে থাম
বাজার মূল্যে সবার চেয়ে
আমার বেশি দাম।
সরাও মনের কাদা
আমিই হলাম দাদা।

আদা বলে রাগে
বর্ণমালায় আমি কিন্তু
আছি সবার আগে।
নেই কোন তাই বাধা
আমিই সবার দাদা।

একি গোলক ধাঁধা!
বুয়া বলে তিনজনই তো
মস্ত বড় গাধা
তর্ক কেন? একটু পরেই
হবি হাতের রাঁধা।

 

 

আরও বাংলা ছড়া পড়ুন

শেয়ার করুন:

এই বিভাগের আরও লেখা:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top