চুং চাং চিং
ইকবাল বাবুল
চুং চাং চিং রঘুনাথ সিং
রঘুনাথ সিং
কপালে সে বেঁধে রাখে
ইয়া বড় শিঙ।
কেউ তার পাশে এলে
কিংবা সে কাছে পেলে
সেই দু’টো শিঙ দিয়ে
মারে ঢিং ঢিং
রঘুনাথ সিং।
রঘুনাথ সিং
উঠোনে সে বানিয়েছে
বড় এক রিং
সেই বড় রিং জুড়ে
নেচে নেচে ঘুরে ঘুরে
উল্লাসে শূন্যে সে
মারে বক্সিং
রঘুনাথ সিং।
রঘু নাথ সিং
রোগা টিং টিং
খালি পেটে খায় নাকি
সালসা ও হিং
সালসা ও হিং খেয়ে
মেতে উঠে গান গেয়ে
চাইনিজে কথা বলে
চুং চাং চিং
রঘুনাথ সিং।।


