ঈদ এলে
মো. দিদারুল ইসলাম
ঈদ এলে ছেলে-বুড়ো
রাত করে ভোর,
খুকুমণি হাতে তোলে মেহেদির ফোঁড়।
ঈদ এলে শহরের
অলি-গলি ফাঁকা,
অনেকেই ছেড়ে যায় রাজধানী ঢাকা।
ঈদ এলে সারা গাঁয়ে
পড়ে যায় ধুম,
খোকনের চোখ জুড়ে
নাহি থাকে ঘুম।
ঈদ এলে গরীবের
মনে নাই সুখ,
আঁখি সদা জলে ভরা
দুখ আর দুখ।


