
কাব্যছড়া ভাবনা ও কিশোর কবিতার অপ্রাসঙ্গিকতা
কাব্যছড়া ভাবনা ও কিশোর কবিতার অপ্রাসঙ্গিকতা – জগলুল হায়দার শূন্য দশকের মাঝামাঝি সময়ের কথা। সে সময় প্রায়ই যুগান্তরে যাই। আড্ডা জমতো পিনটু ভাইয়ের (শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিন্টু) ওইখানে। একদিন টেলিফোনে কোন সাহিত্য কাগজের সম্পাদকের সংগে কথা শেষ কইরাই বললেন – কিশোর কবিতা দিতে পারবেন? ব্যাপারটা আমার কাছে দিতে পারার মধ্যে



