
গোপালের পড়া
গোপালের পড়া সুকুমার রায় দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালোমানুষের মতন মুখ করিয়া দু-একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা: পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। গোপাল: এখানে লোকজন যাওয়া-আসা করে,